রাজশাহীর বাগান থেকে সরাসরি · সারা দেশে ডেলিভারি

রাজশাহীর আম

সাধারণ প্রশ্নোত্তর

অর্ডার, পেমেন্ট, ডেলিভারি আর আম নিয়ে সবচেয়ে বেশি যা জানতে চাওয়া হয়, এখানে সংক্ষেপে লেখা আছে। উত্তর না পেলে আমাদের জানান।

কীভাবে অর্ডার করব?

পছন্দের পণ্য কার্টে যোগ করুন, ঠিকানা দিন, পেমেন্টের ধরন বেছে নিন এবং অর্ডার নিশ্চিত করুন। চাইলে আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপে জানালেও আমরা অর্ডার নিয়ে নিই। অর্ডারের পর আপনার প্রোফাইলে সব দেখতে পাবেন।

কী কী উপায়ে দাম দেওয়া যায়?

ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, নগদ এবং অনলাইন পেমেন্ট। কিছু পণ্য বা অর্ডারে আগাম টাকা দিতে হতে পারে। কোন অর্ডারে কোন ব্যবস্থা পাবেন, তা চেকআউটে দেখানো হয়।

ডেলিভারি চার্জ কত, আর কত দিনে পাব?

ডেলিভারি চার্জ নির্ভর করে আপনার এলাকা আর পার্সেলের ওজনের ওপর। অর্ডার নিশ্চিত করার আগেই চেকআউটে চার্জ দেখতে পান। আনুমানিক ডেলিভারির তারিখ আপনার অর্ডারের পাতায় থাকে। আবহাওয়া বা কুরিয়ারের কারণে একটু এদিক-ওদিক হতে পারে।

আমার পার্সেল কোথায়, কীভাবে জানব?

অ্যাকাউন্টে ঢুকে "আমার অর্ডার" থেকে অর্ডারটি খুলুন। কুরিয়ার পার্সেল নিলে সেখানে ট্র্যাকিং কোড আর লাইভ স্ট্যাটাস দেখা যায়। আমরা এসএমএসেও জানাই।

একই অর্ডারে কয়েক জাতের আম নিলে কী হয়?

প্রতিটি জাতের আম আলাদা পার্সেলে পাঠানো হয়, যাতে প্রতিটি জাত নিজের সময়ে ও সঠিক অবস্থায় পৌঁছায়। প্রতিটি পার্সেলের প্যাকিং ও কুরিয়ার চার্জ আলাদা হিসাব হয়। এক পার্সেল আগে আর অন্যটি পরে পৌঁছাতে পারে, দুটোরই ট্র্যাকিং পাবেন।

আম কিনলে কি অন্য পণ্যও একসাথে নেওয়া যায়?

আম আর গিফট বক্স একসাথে নেওয়া যায়। আমের সাথে গুড়, মধু বা চারা মেশানো যায় না, সেগুলো আলাদা অর্ডারে নিতে হবে। আম ঠিক অবস্থায় পৌঁছানোর জন্যই এই নিয়ম।

সব সময় কি সব জাতের আম পাওয়া যায়?

না। আম তার নিজের মৌসুমে পাকে। কোন জাত কবে বাজারে আসবে তা আমাদের আমের ক্যালেন্ডারে দেখুন। মৌসুমের আগে পছন্দের জাত আগাম বুক করা যায়, তখন আনুমানিক তারিখও দেখানো হয়।

আপনাদের আম কি ফরমালিনমুক্ত?

হ্যাঁ। আমরা রাজশাহীর বাগানের গাছপাকা আম পাঠাই, ফরমালিন বা কার্বাইড ছাড়া। যা নিজেরা খাই, তাই পাঠাই।

অর্ডার বাতিল করা যায় কি?

যায়, তবে পার্সেল কুরিয়ারের হাতে দেওয়ার আগ পর্যন্ত। "আমার অর্ডার" থেকে সরাসরি বাতিল করতে পারবেন। টাকা দিয়ে থাকলে কীভাবে ফেরত পাবেন তা রিফান্ড নীতিতে লেখা আছে।

আম বা অন্য পণ্য নষ্ট বা ভুল পেলে কী করব?

পার্সেল খোলার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানান এবং পার্সেল খোলার ছবি বা ভিডিও পাঠান। আমরা দেখে প্রতিস্থাপন বা রিফান্ডের ব্যবস্থা করি। বিস্তারিত রিফান্ড নীতিতে আছে।

কর্পোরেট বা উপহারের অর্ডার কি নেন?

অবশ্যই। সাজানো গিফট বক্সে আম পাঠানো যায়, আর অফিসের জন্য কোম্পানির নাম ও লোগোসহ বাল্ক অর্ডারও হয়। কর্পোরেট গিফট পাতা থেকে সংখ্যা আর বাজেট জানালে আমরা কোটেশন দিই।

আমের চারা লাগানো ও যত্নের পরামর্শ কোথায় পাব?

"আমের বাগান করুন" পাতায় চাষের গাইড, চারার হিসাবের ক্যালকুলেটর আর পরামর্শক আছে। গাছের রোগ বা পোকার ছবি পাঠিয়ে লগইন করে ম্যাঙ্গো বটের কাছেও জানতে পারেন।

আম কীভাবে রাখব?

কাঁচা বা আধপাকা আম ঘরের তাপমাত্রায়, রোদের বাইরে, ছড়িয়ে রাখুন, পলিথিনে মুড়ে নয়। পাকলে খাওয়ার আগে কয়েক দিন ফ্রিজে রাখা যায়। পাকা আম বেশি দিন রাখা ঠিক নয়।

আপনাদের সাথে কীভাবে কথা বলব?

যোগাযোগ পাতায় ফোন, হোয়াটসঅ্যাপ আর ইমেইল আছে, সেখানে এআই চ্যাট আর বার্তার ফর্মও আছে। অর্ডার নিয়ে সমস্যা হলে অ্যাকাউন্টের সাপোর্ট অংশ থেকে লিখলে সবচেয়ে দ্রুত সাড়া পাবেন।